1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নেত্রকোণা দূর্গাপুরে র‍্যাবের অভিযান ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

 

নেত্রকোণা দূর্গাপুরে র‍্যাবের অভিযান ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

শহিদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

নেত্রকোণার দূর্গাপুরে অভিনব কায়দায় ট্রাকে করে ৪৬৪ বোতল ফেন্সিডিল ও ৯৩০ পিচ ইয়াবা ট্যাবলেট পাঁচারকালে ১জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার দেবতলী মধ্যম বাগান এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় পাঁচারকালে ট্রাকের কেবিনের ভিতর থেকে ৪৬৪ বোতল ফেন্সিডিল এবং ৯৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে আটক করে।

আটককৃত মাদক কারবারি হচ্ছে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার কানাইল গ্রামের আরজ আলীর পুত্র মোঃ কামরুজ্জামান
সানি (১৮)। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট, নগদ-৫২৫০ টাকা ও মাদক পাঁচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ লক্ষ ৭ হাজার টাকা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানি জানায়, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় ট্রাক দিয়ে মাদক সরবরাহ করে আসছিলো। আটককৃত সানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নেত্রকোণার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD