1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহারের মধুর বাজার রোডে মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

নওগাঁর সাপাহারের মধুর বাজার রোডে মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান
নওগাঁর সাপাহার উপজেলার মধুর বাজার রোড এলাকায় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো এবং কয়েকটি মালবাহী ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল  শনিবার (২২ফেব্রুয়ারি ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কে গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস, মাইক্রো ও মালবাহী ট্রাক আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে সংঘবদ্ধ ডাকাত দল ছিনতাই ও গাড়ির গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায়। সংঘবদ্ধ এই ডাকাত দলের সাহস দেখে সবাই হতবাক হয়ে পড়েন। মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটে বলে জানান স্থানীয় বাসিন্দারা।  এই ডাকাতের বিষয়টি নিয়ে কথা হলে স্থানীয় এলাকাবাসী ও সাপাহার থানার ডিউটি রত পুলিশ জানান , এটা আসলে খুব প্রশস্ত রাস্তা। বিআরটিসি বাস সাপাহারের দিকে যাচ্ছিল এই সময় ডাকাত দল রাস্তায় গাছ ফেলে এই ডাকাতির ঘটনা ঘটায় তারা। সাপাহার থানা পুলিশ জানান কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা তদন্ত করার পর জানা যাবে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের লোকজন  মালামাল নিয়ে পালিয়ে গেছে। এব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ-আব্দুল মালেক জানান,পুরো ঘটনাটি আমরা তদন্ত করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। উল্লেখ্য, ঘটনাটির পর থেকেই স্থানীয় ও রাস্তায় চলাচলকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য রাতের বেলা ঝুঁকিপূর্ণ রাস্তায় টহল পুলিশ জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী । সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাস্তায় চলাচলকারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD