1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ধামইরহাটে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো,মোস্তাফিজুর রহমান

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৪ বার পঠিত
ধামইরহাটে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো,মোস্তাফিজুর রহমান।
ছাইদুল ইসলাম, রিপোর্টার ঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রেখে মোটরসাইকেল চালানোর দায়ে ১১ জন চালকদের জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটার সময় উপজেলার হরিতকিডাঙ্গা নয়াপুকুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ১১ জন মোটরসাইকেল চালককে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সড়কের পাশে মোটরসাইকেলটি রেখে চালক পলায়ন করলে পরে ধামইরহাট থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে এবং বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও জানান, উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে উঠতি বয়সী তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে এবং সড়ক দুর্ঘটনা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনসহ ফিটনেস বিহীন গাড়ি চালানোর কারণে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD