1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহী কারাগারে গরম পানিতে দগ্ধ কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

রাজশাহী কারাগারে গরম পানিতে দগ্ধ কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি , রাজশাহী 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্নার সময় গরম পানিতে পড়ে দগ্ধ হওয়া কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

গতকাল  সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

মৃত কয়েদি হলেন শ্রী বিপুল কুমার (৩৩)।  কয়েদি নং ২১৬৭/এ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ভান্ডারপুর এলাকার শ্রী সুনীল চন্দ্র সরকারের ছেলে। ২০১০ সালে নওগাঁ সদর থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস গণমাধ্যমকে  বলেন, বিপুল গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় কারাকর্তৃপক্ষ তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও বলেন, বিপুলের শরীরের ২০ শতাংশ পোড়া ছিল। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় গণমাধ্যমকে বলেন, একজন কয়েদি মেডিকেলে       চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD