1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সিএইচডিএফ, সিএইচডিও এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতির ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পঠিত

সিএইচডিএফ, সিএইচডিও এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতির ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃ কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ড (সিএইচডিএফ), রাজশাহী কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিএইচডিও) এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতি লিঃ এর ৩য় বার্ষিক সাধারণ সভা ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

কমিউনিটি ডেভেলপমেন্ট শাখার সদস্য সচিব ও রাসিকের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, মেট্রো থানা সমবায় কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন, রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএইচডিএফ সভাপতি সোহেলী আক্তার মিতা।

সভায় সিএইচডিএফ এর কার্যক্রম, নগর দরিদ্র মহিলা সমবায় সমিতি লিঃ এর বিগত বার্ষিক ও বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন করা হয়। সভায় সিএইচডিএফ ও সিএইচডিও এর আয় ব্যয়ের হিসাব বিবরণী, নগর দরিদ্র মহিলা সমবায় সমিতি লিঃ এর বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সভায় সিএইচডিএফ, সিএইচডিও এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD