1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

জয়পুরহাট জেলার হোটেল ও রেস্তোরা শ্রমিকদের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

জয়পুরহাট জেলার হোটেল ও রেস্তোরা শ্রমিকদের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।

শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি 

হোটেল শিল্প, মজুরী বোর্ড গঠন করে বাজারদরের সাথে সংগতি রেখে মজুরী ঘোষণা ও বাস্তবায়ন করা, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুন মজুরি, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়ন ও এক মাসের মজুরি সমান উৎসব বোনাসের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার হোটেল ও রেস্তোরা শ্রমিকরা।

মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডের জয়পুরহাট জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল ইসলাম, বর্তমান সভাপতি একরামুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে সিনা মাসুম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আঃ সামাদ, কোষাধ্যক্ষ এজমুল হক, সহ সাধারণ সম্পাদক লাভলু মিয়া, সাবেক দপ্তর সম্পাদক কবির হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD