1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোদাগাড়ীতে অবৈধ মাটি খনন বন্ধে উপজেলা প্রশাসক বরাবর অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পঠিত

গোদাগাড়ীতে অবৈধ মাটি খনন বন্ধে উপজেলা প্রশাসক বরাবর অভিযোগ।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

নদী তীরবর্তী এলাকায় অবৈধ মাটি খনন করে ইট ভাটায় বিক্রির বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরারার অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার উজান পাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন। ১২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনে পত্র রিসিভ শাখায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ জমা করেন। অভিযোগে বলা হয়েছে, গোদাগাড়ী উপজেলার ০৬ নং মাটিকাটা ইউনিয়ন এলাকায় বিবাদী মুকুল ইউনিয়নের ফুলতলা, প্রেমতলী, সেখেরপাড়া বালু ঘাটের মালিক। তারা বহুদিন যাবত এই ঘাটগুলো থেকে নদী তীরের নিকটবর্তী এলাকায় বালি উত্তোলন করে আসছে। কিন্তু বেশ কিছুদিন থেকে বিবাদী মুকুল সহ তার ভাই বাবু অবৈধ ভাবে নদী তীরবর্তী এলাকা থেকে মাটি খনন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এতে করে যারা নদী তীরবর্তী এলাকায় বসতবাড়ী নির্মান করে বসবাস করছে তারা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিবাদীরা অবৈধ ভাবে অনেক গর্ত করে মাটি তুলে নেওয়ার কারণে আগামী বর্ষা মৌসুমে খননকৃত জায়গা পানি এসে নদী ভাঙ্গন সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে পার্শবর্তী বসতবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বিবাদীদের নদী তীরবর্তী এলাকা হতে মাটি খনন করিতে বাধা দিলেও তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারমুখি আচরণ করে। এমনকি কাউকে কাউকে বিবাদীদের লোকজন মারধরও করে। অপরদিকে বিবাদীরা সবসময় মাটি ও বালি উত্তোলন করে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তায় ধূলাবালি জমে থাকে এবং ধূলাবালি উড়ে গিয়ে বসতবাড়ী নোংরা করে এমনকি ধূলাবালির কারণে শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়ার নজীরও আছে। এ অবস্থায় বসতবাড়ী রক্ষার্থে ও পরিবেশ দূষন রোধ করতে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, ঘাট মালিক মোখলেছুর রহমান মুকুল একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে মুকুল পলাতক আছেন। মুকুল ক্ষমতার অপব্যবহার করে অবৈধ মাটি খনন করার ফলে বেশ কয়েকবার জরিমানাও গুণেছেন। ৫ জানুয়ারী ১ লক্ষ টাকা ও ২২ জানুয়ারী ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসণ। তারপরও দমানো যায়নি তাদের । এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত বলেন, আমরা অভিযোগ পেয়েছি। প্রতিনিয়ত অভিযান করছি, জরিমানা করেছি। তদন্ত সাপেক্ষে আরো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD