1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২০ জন

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পঠিত

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২০ জন।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহী 

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং অন্যান্য অপরাধে ৪ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: শফিকুল ইসলাম ওরফে শফিক (৪৭) ও মো: শহিদুল ইসলাম (৩৫)।

শফিকুল ইসলাম মতিহার থানার ধরমপুর এলাকার মৃত শাহাদুল ওরফে সাহাজুদ্দিনের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ও আওয়ামীলীগ কর্মী শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD