1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীতে পাকিস্তানি রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯১ বার পঠিত

 

  • রাজশাহীতে পাকিস্তানি রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার

মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।

মহানগরীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মজনু আহমেদ সাগর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজনু আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় বসবাস করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় ওই প্রাইভেটকার থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। পরে প্রাইভেটকারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তার মজনু আহমেদ সাগর নগরীর কাদিরগঞ্জ মোড়ের নর্থ ব্রীজ স্কুল, বাটার মোড়ে ওয়েবে কোচিং সেন্টার ও উপশহরের সাগর সাইন্স কোচিং সেন্টারের মালিক। তিনি নবম ও দশম শ্রেণীর ফিজিক্স ও কেমিস্ট্রি পড়ান। তবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD