1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আরএমপি’র দামকুড়া থানা পুলিশের অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার; গ্রেপ্তার ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পঠিত

আরএমপি’র দামকুড়া থানা পুলিশের অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার; গ্রেপ্তার ১।

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরী’র দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদ ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আবু সাইদ সজিব (২২) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে দামকুড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার হরিপুর এলাকায় এক ব্যক্তি বিদেশি মদ ও ফেন্সিডিল বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তাঁর টিম গতকাল বিকাল সোয়া ৫টায় দামকুড়া থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু সাইদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ ও ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD