1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

গোয়ালন্দে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১৩ বার পঠিত
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” প্রতিপাদ্যে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান সহ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার ব্যাপারে উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য, মেলায় গোয়ালন্দ উপজেলার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক স্টল প্রদর্শন করেন। এ দিনে নবম বিজ্ঞান বিষয়ক কুইজ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান সেমিনার সমাপনী ও বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD