1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা দৌলতদিয়ায় গাঁজা সহ খোদেজা বেগম ওরফে পিচ্চি আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেলে রোগীদের বিশেষ আপ্যায়ন! ৫ বছরের তাসিন হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তির দাবি লালমাইয়ে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনের সত্য সংবাদ প্রচার করার কারণে সাংবাদিক সাকিব কে হত্যার হুমকি বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

সুস্বাদে অনন্য সমাহার তিলকপুর আজিজুলের খাবার হোটেল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ বার পঠিত

 

 সুস্বাদে অনন্য সমাহার তিলকপুর আজিজুলের খাবার হোটেল

মোঃ সাহাবুদ্দিন ইসলাম ঃ আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে সপ্তাহে প্রতি রবি ও বৃহস্পতিবার তিলকপুর হাটবার । এই দুই দিন দূরদূরান্ত থেকে ভোজনরসিক মানুষ আজিজুলের দোকানে গরুর মাংস ভুনা ও ভাত খেতে এসে সিরিয়াল দেন ।সঙ্গে আধামনের বেশি আটার রুটি বানানো হয় ।এ হোটেলের সুনাম পুরা জেলায় ।

আক্কেলপুর উপজেলা সদর থেকে দক্ষিণে ১৫ কিলোমিটার গেলেই তিলকপুর হাট । কাপড় দিয়ে ঘেরা থাকায় অনেকে কৌতুক করে ‘ হোটেল আল ঘিরাদিয়া ‘ বলেই ডাকেন । তবে আজিজুলের হোটেল নামেই পরিচিত । সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হোটেলটিতে কেনাবেচা চলে । প্রতি হাটবারে ১ লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কেনাবেচা হয় । আজিজুল গরীব মানুষের কাছে খাবারের দাম কম রাখেন । অনেককে বিনামূল্যে ভাত মাংস খাওয়ান । ভোজনরসিক মানুষেরা কেউ গরুর মাংস দিয়ে রুটি, কেউ আবার ভাত খান ।হোটেলে রান্নার কাজ মালিক আজিজুল নিজেই করেন । বাবুর্চি সুমন তাকে রান্নার কাজে সহযোগিতা করেন । ১ প্লেট গরুর মাংসের দাম ২২০/ টাকা, এবং হাফ প্লেটের দাম ১২০/ টাকা । ২০০০ সাল থেকে আজিজুলের পিতা ও পরে এ যাবৎ আজিজুল নিজেই এই হোটেল পরিচালনা করছেন ।

প্রতি সপ্তাহের দুই হাটবারে আজিজুল যে পরিমাণ গরুর ভুনা মাংস বিক্রি করেন, জয়পুরহাট জেলায় কেউ পুরো মাসে তা বিক্রি করতে পারে কিনা সন্দেহ রয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD