1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 82.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ (বালক অনর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
খেলায় ৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনের প্রথম খেলায় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ বনাম গোয়ালন্দ পৌরসভা একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল ১-০ গোলে উজানচর ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে জয়ী হয়। দিনের অপর খেলায় উজানচর ইউনিয়ন পরিষদ বনাম দেবগ্রাম পরিষদ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় দেবগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দল ১-০ গোলে উজানচর ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে জয়লাভ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উজানচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিম সরদার, ইউপি সদস্য আবুল হোসেন, সাবেক ফুটবলার ও খেলা পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু, লুৎফুল করিম টিটু, কামরুজ্জামান কামরুল, গোলাম মোস্তফা সোহাগ, মো. সাইদুল ইসলাম, মো. আলমগীর হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মো. লিয়াকত হোসেন, সহকারি রেফারি ছিলেন জিয়াউল হাসান টিটু ও মো. মোয়াজ্জেম হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD