1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবলে চ‍্যাম্পিয়ন দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৩ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 31.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবলে চ‍্যাম্পিয়ন দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত  গোয়ালন্দের ঐতিহ্যবাহী বিদ‍্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভার টিপু সুলতান স্মৃতি সংঘ বনাম উজানচর দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ ১-০ গোলে পৌরসভার টিপু সুলতান স্মৃতি সংঘকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন মো. ইয়াকুব।
গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক ও টুর্নামেন্টের আহবায়ক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
একাডেমীর সদস্য ফকীর পলাশ বাউলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মুঞ্জুরুল আলম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ শেখ, পৌর যুবদলের সদস্য সচিব কামরজ্জামান কামরুল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখসহ একাডেমীর অন‍্যান‍্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD