1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পাটালিড় মোড় সমাজ সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

পাটালিড় মোড় সমাজ সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ,

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,

নওগাঁ পৌর এলাকার পাটালিড় মোড়ে স্থানীয় যুবকদের উদ্যোগে ৫০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পাটালিড় মোড় সমাজ সেবা সংস্থার আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় শাহী মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল মান্নান। এসময় তিনি বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাই।” অনুষ্ঠানে সংস্থার সভাপতি মিঠুন হোসেন, সাধারণ সম্পাদক মোমিন হোসেন, উপদেষ্টা সিজার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রতিশ্রুতি দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD