তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :
‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ-সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ,উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম,দূর্নীতি দমন কমিশনার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আন্নু মিয়া,উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার,ইউনিয়ন পরিষদের সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।