1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

নবাগত ইউএনও’র সাথে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময়। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত
নবাগত ইউএনও’র সাথে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময়
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় নির্বাহী অফিসার নাহিদুর রহমান বলেন, আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে গোয়ালন্দ উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে চাই। এর জন্য আপনাদের (সাংবাদিকদের) আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমি সব সময় সত্যের সাথে থেকে উপজেলার সকল শ্রেণীর মানুষকে নিয়ে চলতে চাই।
আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন। ভালোকে ভালো এবং কালোকে কালো বলবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। একই সাথে দেশের পরিবর্তিত পরিস্হিতিতে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণের দিকেও আমাদের সকলকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।
 এ সময় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গোয়ালন্দ উপজেলার নদী ভাঙন প্রতিরোধ, নদী শাষনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের বাস্তব অগ্রগতি, বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো চালু করা, বিভিন্ন চরের শতশত একর জমির খাজনা চালু করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইউএনওর দৃষ্টি আকর্ষণ ও সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ হেলাল মাহমুদ, যুগ্ন আহবায়ক শামিম শেখ, যুগ্ন আহবায়ক মইনুল হক মৃধা, সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, সদস্য আবুল হোসেন, শফিকুল ইসলাম শামীম, মজিবুর রহমান জুয়েল, শেখ মমিন, শাকিল মোল্লা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD