1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

রাজশাহী জেলার প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র কর্তৃক ২০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১। দৈনিক নয়া কণ্ঠ       

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

রাজশাহী জেলার প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র কর্তৃক ২০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১।

মোঃ মুরাদ হোসেন,গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

গত ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাস্টার পাড়া গ্রামস্থ মোঃ আসমাউল উজ্জামান (২৪), পিতা-মৃত জাকির হোসেনের বসতবাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার সম্মুখ হতে রাত ০৮:১০ টায় একজন মাদককারবারিকে ২০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মোঃ সাব্বির হোসেন (২১)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সহড়াগাছী গ্রামের মৃত জানে আলম বিজুর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ০৭:১০ টায় গোদাগাড়ী থানাধীন গোপালপুর মোড়ে ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাষ্টার পাড়া গ্রামস্থ মোঃ আসমাউল উজ্জামান, পিতা-মৃত জাকির হোসেনের বসতবাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ০৭:৩০ টায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ০৮:১০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ সাব্বির হোসেনের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সাব্বির হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD