1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ভারতীয় ৬০ বোতল মদসহ গ্রেফতার ১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

ভারতীয় ৬০ বোতল মদসহ গ্রেফতার ১

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় উপজেলার গৌরিপুর ইউনিয়নের তালতলা (দুধনই) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোরশেদ আলম দুধনই গ্রামের আব্দুল আজিজের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুধনই এলাকায় দিয়ে কতিপয় মাদককারবারি মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে মাদক পাচারকারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ৬০ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদসহ পুলিশের হাতে আটক হয় খোরশেদ আলম। এসময় আরো ৩ মাদক পাচারকারী পালিয়ে যায়। আটককৃত মাদকের বাজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD