1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

 

নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। জেলা প্রশাসক তার সমাপনী বক্তব্যে বলেন,৭১ সালে আমরা দেশের অনেক সূর্য সন্তানদের হারিয়েছি। ১৪ই ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী এ দেশকে মেধা শূন্য করার জন্য অসংখ্য ছাত্রদের হত্যা করে।এই দিনে নেত্রকোনার যে সকল কৃতি সন্তান শহীদ হয়েছেন তাদের স্মৃতি চারণ করেন।তাদের মধ্যে শহীদ ফজলুর রহমান, শহীদ মেহের আলী, প্রভাষক আরজ আলী, শহীদ সুধীর দত্ত অন্যতম।আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক ডাঃ মোঃ আনোয়ারুল হক। তিনি সকল নেতা কর্মীদের পরিচয় করিয়ে বলেন,এই জাতিকে মেধা শূন্য করার জন্য বুদ্ধিজীবী হত্যা ছিল একটি নীল নকশা। সেই স্বরযন্ত্র এখনো অব্যাহত আছে। আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি কোন প্রোপাগান্ডা যেন ফ্যাসিস্টরা বাস্তবায়ন করতে না পারে এজন্য আমাদের সজাগ থাকতে হবে। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান দুদুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD