1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কয়রা উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪ টায় কয়রা উপজেলা বিএনপির আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা খুলনা জেলা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তাদের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান মনি, মোহাম্মদ হুমায়ুন কবির, শহিদুল্লাহ শাহিন, আবুল বাসার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মোল্যা ইয়াকুব আলী, নুর মোহাম্মদ জমিদার, মুনছুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল ও সদস্য সচিব আবু সাঈদ মালী, যুবদল নেতা ইসানুর রহমান, আকবর হোসেন, ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা এবং ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ ও সদস্য সচিব মাহমুদ হাসানও অনুষ্ঠানে বক্তব্য দেন।
আনন্দ মিছিল ও আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD