1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

নওগাঁয় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

নওগাঁয় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,,

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ব্যাপক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে নওগাঁ জেলা কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার  (১২ ডিসেম্বর) দুপুরের দিকে সংগঠনটির জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর মিল্লাত চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ  নওজোয়ান মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণ করেন। পরে নওগাঁ নওজোয়ান মাঠে আয়োজিত সমাবেশে এসে সমবেত হন সংগঠনের নেতাকর্মী। নওগাঁ  জেলা কৃষক দলের সভাপতি মোঃ মোমিনুল ইসলাম (চঞ্চলের) সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা বি  এন পির আহবায়ক আবু বক্কর নানু। উদ্বোধক হিসাবে সমাবেশ উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বি এন পির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশ।  সমাবেশে বক্তরা বক্তব্যে  বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলে কৃষি সেক্টরকে ধবংস করার মাধ্যমে কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছিলেন। সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে আমাদের সকল নেতাকর্মীদের মামলা হামলায় জর্জরিত করে রেখে তার কর্মীবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্মম হত্যাকাণ্ড ও পাশবিক নির্যাতনের শিকারে পরিনিত করে রাখা হয়েছে। গত ৫ ই আগষ্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারের স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে।  এ সময় কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুলতান মামুনুর রশিদ মামুন সিনিঃ-যুন্গ আহবায়ক জেলা কৃষকদল নওগাঁ, এস এম সহিদুজ্জামান সোহান যুন্গ আহবায়ক নওগাঁ জেলা কৃষকদল। এ কে এম নমিনুল হক ছানা যুন্গ আহবায়ক নওগাঁ জেলা কৃষকদল, মোঃ-এমদাদুল হক সুলতান আহবায়ক মান্দা উপজেলা কৃষকদল প্রমুখ সহ কৃষকদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD