1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে দীর্ঘ ৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে দীর্ঘ ৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে বুধবার মধ্যরাত ১২ টা ৪০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে ফেরী চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি সকাল ৭ টার দিকে নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাক(এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ থেকে জানা যায়-বুধবার ১২ টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে পরে কুয়াশার পরিমাণ আরও বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ৯ টায় কুয়াশার পরিমাণ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ ৮ ঘন্টা ২০ মিনিট ফেরি বন্ধু থাকায় ঘাটের দুপাশে যানবাহনের সাড়ির সৃষ্টি হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। সকাল ৯ টায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে মোট ১২ টি ফেরি চলাচল করছে ও ফেরি চলাচলের জন‍্য ৩ টি ঘাট চালু রয়েছে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাট হতে বাংলাদেশের হ্যাচারীজ পর্যন্ত ৩ কিলোমিটার জুড়ে পণ্য ও যাত্রীবাহী ট্রাকের দীর্ঘ সাড়ির সৃষ্টি হয়েছে।
খুলনা হতে আগত শামীম পরিবহনের যাত্রী মোঃ জিয়াউর রহমান জানান, আমরা রাত বারোটার সময় দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তখন থেকেই আমরা জ্যামে আটকে আছি। সোহার্দ্য পরিবহনের আরেক যাত্রী জানান, আমি ফ্যামিলি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু ঘাটে এসে দেখি ফেরি বন্ধ রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD