1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

শরীয়তপুর মহাসড়ক কাজের অগ্রগতি দেখলেন জেলা প্রশাসক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

শরীয়তপুর মহাসড়ক কাজের অগ্রগতি দেখলেন জেলা প্রশাসক।

(শরীয়তপুর থেকে আক্তার হোসেন)

নির্ধারিত সময়সীমার মধ্যেই শরীয়তপুর শহর থেকে জাজিরা নাওডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার মহাসড়কটির কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

(২ ডিসেম্বর) সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে চলমান জায়গায় কাজের অগ্রগতি দেখাশোনা শেষে সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।

জেলার সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে এক হাজার ৬৮২ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটির টেন্ডার দেয় শরীয়তপুর সড়ক বিভাগ। শরীয়তপুর সদর থেকে জাজিরা টিঅ্যান্ডটি পর্যন্ত একটি অংশের সাড়ে ১৩ কিলোমিটার সড়কের কাজ এগিয়ে গেলেও ধীরগতি ছিল টিঅ্যান্ডটি মোড় থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পর্যন্ত বাকি সাড়ে ১৩ কিলোমিটার অংশের কাজ। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন ঢাকাগামী যাত্রীরা।

তিনটি প্রকল্পে দুই দফা কাজের মেয়াদ শেষে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। বর্তমানে প্রথম প্যাকেজের কাজ শেষ হয়েছে ৮৫ শতাংশ, দ্বিতীয়টির ৭০ শতাংশ এবং তৃতীয়টির ৩৫ শতাংশ।

জেলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাবিল হোসেন বলেন, শরীয়তপুর নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের সড়কটিতে ভূমি জটিলতার কারণে কাজের একটু সমস্যা ছিল। এখন সেই সমস্যাগুলো কেটে গেছে। আরেকটি প্যাকেজের কাজের ওয়ার্ক অর্ডার দেরিতে পাওয়ায় একটু ধীরগতি হয়েছে। বর্তমানে ঠিকাদার অ্যাক্টিভ আছেন।আশা করছি প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুনের আগেই শেষ হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD