1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

শীতকালীন বাজার – আব্দুস সাত্তার সুমন 

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

শীতকালীন বাজার

আব্দুস সাত্তার সুমন

গরমকালে তীব্র দাম
শীতকালে আগুন,
ফুলকপি একশো টাকা
দেড়শ টাকা বেগুন।
আলুর কেজি ৮০ টাকা
মূলা তাহার সাথী,
শীতকালীন বাজার যেন
উল্কাপিন্ডের ছাতি।
বাঁধাকপি, নতুন শিমের
২০০ টাকা আলু,
দামের কথা শুনলে সবার
পুড়ছে মাথার তালু।
গরিব পায় না কোন কিছু
নতুন সবজি খাবে!
শীতের বাজার অগ্নিঝরা
কোথায় তারা পাবে?
পালন, লাল, পুঁইশাকের
৪০ টাকা আটি,
সবজি ছেড়ে এখন সবাই
খেতে হবে মাটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD