1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবিতে ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

ইবিতে ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির আয়োজনে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।

বুধবার (২০ নভেম্বর) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস. এ এইচ ওয়ালিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব তুহিন আফসারি এবং অ্যাকাউন্টস অফিসার অধীস দাস।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ দেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্টের যশোর রিজিওনের কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন। তারা ইয়ুথ লিডারশিপ ও সক্রিয় নাগরিকত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে এস. এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, “নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন বৈষম্যহীন সমাজ গঠনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সংগঠন শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।”

কর্মশালার শেষে ‘সংবিধান নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD