1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

এক মুহুর্তের জন্য-ও পূজা মন্ডপে আনসার খালি থাকবে না- রাজবাড়ীর জেলা কমান্ট্যান্ট। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

এক মুহুর্তের জন্য-ও পূজা মন্ডপে আনসার খালি থাকবে না- রাজবাড়ীর জেলা কমান্ট্যান্ট

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

 

রাজবাড়ীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার আনসার ও ভিডিপির কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিপিপি কর্মকর্তা মো: আবু আব্দুল্লাহ্ সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ট্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস, (বিএএমএস)।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ট্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস আনসার ও ভিডিপি সদস্যের উদ্দ্যেশে কড়া হুশিয়ারি দিয়ে বলেন, জেলার ৪৪১টি দূর্গা পূজা মন্ডপের অনুকূলে ২ হাজার ৭৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এখনও অনেক মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আসেনি। এক মুহুর্তের জন্যেও পূজা মন্ডপ খালি থাকবে না। যদি কেউ ওয়াশ রুমেও যায়, ওই জায়গায় অন্য কাউকে বসিয়ে যেতে হবে। রাত ২টা থেকে ফজর পর্যন্ত সকলকে কেয়ারফুল থাকতে হবে। কোন রকম গাফিলতি করা যাবে না।

জানা গেছে, এ বছর রাজবাড়ী সদর উপজেলা ও পৌরসভার মিলে ১১০টি দূর্গা পূজা মন্ডপে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৯০জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া জেলায় ৪৪১টি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে প্রশিক্ষণপ্রাপ্ত ২,৭৮৪জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুর রহমান। অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উপজেলা প্রশিক্ষিকা হাবিবা খাতুন তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD