1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

চাঁপাই নবাগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

চাঁপাই নবাগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ

(১৩ আগস্ট ) রবিবার , সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি সাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে শোকসভা, এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

এতে পুখুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , চাঁপাই নবাবগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এম,পি।

তাছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মামুন – উর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কুণাল মুখার্জি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও জাতীয় পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ন পরিচালক ডা: তড়িৎ কুমার সাহা । সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ছাড়াও শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD