অগাস্ট ১৩, ২০২৩, ৫:৫২ পি.এম
চাঁপাই নবাগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – নয়া কণ্ঠ

চাঁপাই নবাগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ
(১৩ আগস্ট ) রবিবার , সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি সাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে শোকসভা, এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এতে পুখুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , চাঁপাই নবাবগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এম,পি।
তাছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মামুন - উর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কুণাল মুখার্জি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও জাতীয় পঙ্গু হাসপাতালের সাবেক যুগ্ন পরিচালক ডা: তড়িৎ কুমার সাহা । সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ছাড়াও শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM