1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে ওই ঘটনা ঘটে।

মিজানুর রহমান মিজান স্থানীয় মৃত পোস্টমাস্টার কদম আলীর ছেলে। সে চলতি বছর ভারেরা ছমির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে মিজানুর রহমান মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে আছে। ওই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD