1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোয়ালন্দে দিবালোকে একজন যুবককে কুপিয়ে হত‍্যা চেষ্টা মামলায় গ্রেফতার-১

  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত

গোয়ালন্দে দিবালোকে একজন যুবককে কুপিয়ে হত‍্যা চেষ্টা মামলায় গ্রেফতার-১

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে দিবালোকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মাসুদ সরদার (৩৫) নামে যুবককে ধারালো চাপাতি দিয়ে হত‍্যার উদ্দেশ্যে গলায় কোপ দিয়ে গুরুতর জখম করার মামলায় একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া (বাবলু এর বাড়ীর ভাড়াটিয়া) মো. লিটনের ছেলে মো. রিয়াজ (২৫)।

থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গোয়ালন্দ বাজার প্রধান সড়ক লোটাস কলেজিয়েট স্কুলের সামনে দিবালোকে কয়েকজন অস্ত্রধারী ধারালো অস্ত্র নিয়ে ভিকটিম মাসুদ সরদারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। উক্ত হত‍্যা চেষ্টায় ওই দিন গোয়ালন্দ ঘাট থানায় ভিকটিমের পরিবার অভিযোগ করলে ঘটনাটি গোয়ালন্দ ঘাট থানা আমলে নিয়ে মামলার এজাহারনামীয় আসামী মো. রিয়াজ (২৫) কে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশায় এসআই (নিঃ) মো. রোস্তম আলী সংঙ্গীয় ফোর্স সহ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি গোয়ালন্দ পৌর জামতলা লিটনের মটরসাইকেলের গ‍্যারেজের সামনে হতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতার করে।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, চাঞ্চল্যকর ও দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ধারালো অস্ত্র দিয়ে মাসুদ সরদার কে কোপানোর মামলায় এজাহারনামীর আসামী রিয়াজকে গ্রেফতার করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD