1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নওগাঁয় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

নওগাঁয় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যু

হাবিবুর রহমান নওগাঁ  ঃ নওগাঁর নিয়ামতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কফিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারামারির ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় কফিজ উদ্দিনের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। রাত আটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিন রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে মারা যান। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামের কফিজ উদ্দিনের জমি নিয়ে দীর্ঘ দিন যাবত নইমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত সোমবার নইমুদ্দিন ওই জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার রাস্তা বের করার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে নইমুদ্দিনের নির্দেশে রকি নামের আরেক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে উপর চুরি দিয়ে কাঘাত করে। এ সময় কপিলের চিৎকারে চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে আসে। নইমদ্দিন ও রকি তাকেও বেধড়ক মারধর করে জখম করে। তাদের চিৎকারে আত্মীয় স্বজনরা ছুটে আসলে নইমুদ্দিন ও রকি পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD