1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোঃ বেলাল হোসেন পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

পটিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল আলম সওদাগর।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বাদে জুমা পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাদু চৌধুরী জামে মসজিদে মুসল্লিদের হাতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে ওয়ার্ডের ১০টি জুমা মসজিদের মুসল্লি, ব্যবসায়ী, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াছ চৌধুরী ভুট্টো, বিশিষ্ট ব্যাংকার মোরশেদুল আলম, মসজিদের খতিব জিয়া উদ্দিন নঈমী, সমাজসেবক সুমন চৌধুরী, মোহাম্মদ রমজান, প্রবাসী মোহাম্মদ আলী, সরওয়ার হোসেন, আমানুল হক, মো. নুরু, মাওলানা মেহরাজ কাদেরী,মো: দেলোয়ার,মোহাম্মদ শাহাজান,মো: এরফানসহ মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এতে মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, ডেঙ্গু এখন জনস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা আমাদের সবার জন্য সতর্কবার্তা।

 

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায়। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলায়ও সতর্ক থাকতে হবে।

 

নুরুল আলম সওদাগর বলেন, মানুষকে সচেতন করার লক্ষ্যেই পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১০টি জুমা মসজিদসহ ব্যবসায়ী, পথচারী, রিকশাচালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছি।

 

আমাদের প্রত্যাশা, প্রত্যেকে নিজের পরিবার, প্রতিবেশী ও আশপাশের মানুষকে সচেতন করবেন এবং স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত পটিয়া গড়ে তোলা সম্ভব।

 

তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD