1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত বোদায় ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়ল থ্রি-হুইলার, শিশুসহ আহত ৮

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

 

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।

 

আজ শুক্রবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার মনিরুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। তাকে বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের আন্দোলনসহ সরকার বিরোধী বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ছিলেন।

 

জেলা পুলিশ জানায়, ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৭, চন্দ্রগঞ্জে ৪ ও রায়পুরে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোরগ্যাংসহ অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD