1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

সিহাব আলম সম্রাট বিশেষ প্রতিনিধি , রাজশাহী:

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

আলোচনার শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

উক্ত আলোচনা সভা সিজান আবদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিশেষ অতিথি পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রাজ্জাক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্য বলেন,”ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি আরো বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান”।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান (ভুট্টু), বিএনপি নেতা গাজী মাস্টার, এনামুল হাজী, হজরত আলী, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন বাবু, রাসেল সরকার, আব্দুস সোবহান মন্ডল, সাজাহান সরদার, সেন্টু, ইউনিয়ন কৃষক দলের রায়হান সরদার হিরো, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাদেক বাচ্চু, বিশাল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD