1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার 

রাজশাহী ব্যুরো 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধর করার অভিযোগে বহিরাগত দুই যুবককে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই যুবক মো: তন্ময় (২৮) ও মিলন (৩৮)। তন্ময় রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মো: তরিকুল ইসলামের ছেলে এবং মিলন একই এলাকার মো: ইন্তাজের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, গতকাল ১২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী মো: ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিলো। এসময় বহিরাগত এক যুবক তার বান্ধবীকে ইভটিজিং করে। এই ঘটনায় ফারহানের বান্ধবী প্রতিবাদ করে। তখন তন্ময় তার বান্ধবীর দিকে মারার জন্য তেড়ে আসে। এসময় ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের উপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করে।

এ ঘটনায় ফারহান মতিহার থানায় অভিযোগ করে। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানার উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিম এর দিক নির্দেশনায় মতিহার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। পরবর্তীতে আজ দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD