1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক চলবলার উন্নয়নে ঐক্যের ডাক: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা রবিবার হৃদয়ের ভাবনা – চলবলা ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি ঘিরে বিতর্ক, কমিটির ৫ জন নেতা বিবাহিত বলে অভিযোগ ‎ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা

পত্নীতলায় দুই ইটভাটাকে অর্থদন্ড ও বন্ধ ঘোষণা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

পত্নীতলায় দুই ইটভাটাকে অর্থদন্ড ও বন্ধ ঘোষণা

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ নওগাঁ

নওগাঁর পত্নীতলায় অবৈধ দুই ইটভাটা বন্ধ ঘোষণা করে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে মেসার্স এস. কে. ব্রিকস ও মেসার্স এমইএস কোং নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও সাকিব বিন জামান প্রত্যয়।

এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স এম ই এস কোং ও মেসার্স এস কে ব্রিকস নামক দুইটি ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় । এছাড়া, মেসার্স এমইএস কোং এর নিকট থেকে ২৫ হাজার টাকা এবং মেসার্স এস কে ব্রিকস্ এর নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন।

বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ বলেন পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD