1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি ঘিরে বিতর্ক, কমিটির ৫ জন নেতা বিবাহিত বলে অভিযোগ ‎ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা পাবনায় টিআরসি নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন। জামায়াত আশা করে, প্রধানমন্ত্রীর এই সংলাপের কোনো গোপন উদ্দেশ্য নেই। দুমকিতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হওয়া সেই ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার বাউফলে মদনপুরা সামাজিক উন্নয়ন ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ জীবননগরে ১৯ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ১, পলাতক ১

লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা

  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

 

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ আব্দুল কুদ্দুস ওরফে মাহিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের দক্ষিণ পাশে লক্ষ্মীপুর এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস ওরফে মাহিম লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত হাজী আমিন উল্যা এবং মাতার নাম জোলেখা বেগম।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD