
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় মদনপুরা সামাজিক উন্নয়ন ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় এলাকার মানুষের হাতে কয়েক শতাধিক ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাংলার হাট খানকা জামে মসজিদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুরা সামাজিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চারা বিতরণকালে আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ গাছ রোপণে স্থানীয় বাসিন্দাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে