1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

গোয়ালন্দে সকল প্রকার মাটি ও বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন বন্ধ ঘোষণা 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩২২ বার পঠিত
গোয়ালন্দে সকল প্রকার মাটি ও বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন বন্ধ ঘোষণা
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে সকল প্রকার বালু উত্তোলন বন্ধ ঘোষণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তাসনুভা মারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মুহম্মদ নজির হোসেন মোল্লা, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোন্দকার মাহবুবুল আলম জুয়েল ও সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক প্রমূখ।
সভায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকা হতে পদ্মা নদীর বালু অবৈধভাবে উত্তোলনের মাধ্যমে একটি পক্ষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া এবং নদী ভাঙন ও পরিবেশ দূষনের বিষয়টি উঠে আসে। আলোচনা শেষে ইউএনও সকল প্রকারের বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধ ঘোষণা করেন।
এছাড়া আসন্ন ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে পরিবহন সিন্ডিকেট, চুরি, ছিনতাই সহ যে কোন ধরনের নাশকতা বন্ধ করা, মাদক , ইভটিজিং, বাড়তি দামে পন্য বিক্রি নিয়ন্ত্রন সহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD