1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ঘুম নামে না চোখে নানা রকম দুঃখে – মহসিন আলম মুহিন

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২০৮ বার পঠিত

ঘুম নামে না চোখে নানা রকম দুঃখে

         মহসিন আলম মুহিন

তাকাইয়া আছি আহা ঘুম নামে না চোখে,
কেমনে নামে? মুষলধারে দুঃখের বৃষ্টি মেখে।।
কেউবা কাড়ে পায়ের নীচের জমিন যাহা আছে,
কেউবা দূরে, বিপদ মাঝে-যাই যদি তার কাছে।।
কেউবা আবার দখল করে, মাথা গোজার ঠাঁই,
কেউবা আবার হাতিয়ে নেয় টাকা-কড়ি ভাই।।
আবার কেহ ভেজাল বাজায় সুখেরই সংসারে,
কেউ আবার নেয় ছিনিয়ে আপন স্বজনদেরে।।
ভাতের থালা রুটি-রুজি দেয় বন্ধ করে কেহ,
বাহিরেতে মায়া দেখায়, আহা ভিতরে নেই স্নেহ।।
রাত দুপুরে চোরের বেশে ঘরের মাঝে আসে,
ডাকাত সেজে অস্ত্রধারী দাঁড়ায় দেহের পাশে।।
ভয়ে ভয়ে সারা দিন কাটে, কোন রকম হয় পাড়,
রাতের বেলা শান্তি হারায়, নাইকো ঘুমের ঝাড়।।
দুনিয়ার সকল দুশ্চিন্তা, মাথায় ঘুরে-করে শুধু ভনভন,
তাই চোখে ঘুম আসে না অশ্রু ঝরে, বুক ব্যথায় টনটন।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD