1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

মোঃ রহমত আলী একজন সাদা মনের মানুষ, কলমে – মোঃ আহসান কবির রিজওয়ান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পঠিত

জীব (যাদের জীবন আছে), জড় (যাদের জীবন নেই) ও ভৌত (পদার্থ বা ইন্দ্রিয়গ্রাহ্য অথবা পঞ্চভূতসম্বন্ধীয়) বিজ্ঞানে এসব উল্লেখ রয়েছে, আর তার মধ্যে জীবের বিচিত্রটা অন্য রকম। সবার মধ্যে সব ধরনের গুণ থাকে না, একেক জনের মাঝে একেক গুণ থাকে। ভালো-মন্দ নিয়েই এই ভুবন। হাতের পাঁচটা আঙুল এক সমান না। সৃষ্টির সেরা জীব বলা হয় মানুষকে, কেননা মানুষের একটা হৃদয় আছে, রয়েছে আবেগ-বিবেক, অনুভূতি। মাটির পিঞ্জিরায় যেন বদ্ধ এক অচিন পাখি। কেননা মানুষকে সময়ের সাথে তাল মিলিয়ে বেঁচে থাকতে হয়। ‘লালনের গান, সময় গেলে সাধন হবেনা…’। ব্যাকরণের ভাষায় দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য, অর্থাৎ খারাপ লোক যতই শিক্ষিত হউক না কেন, তার সঙ্গ ত্যাগ করা উচিত।’ তাই আমাদের এমন একজনকে নির্বাচন/বাছাই করতে হবে যার সঙ্গ নিলে অন্ধকারে পথ হারা হবো না। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি, যিনি খুলনা’র একজন কবি ও ব্যবসায়িক। তাঁর সাথে কর্মরত প্রায় ২০-৩০ জনলোক। সাহিত্য অঙ্গনে রয়েছে বিশেষ ভূমিকা, বেশ কিছু একক ও যৌথবই আছে। বিভিন্ন কবির লেখা খুঁজে এনে আলোর মুখ দেখান পত্র পত্রিকায় অর্থাৎ প্রকাশ করার ব্যবস্থা করেন। তাঁর সাথে আমার পরিচয় হয়েছে ২০২৪ সালে। মানুষ তো চিরন্তন বেঁচে থাকবে না, আমরা ‘অমর’ শব্দটিকে চিনে থাকি অর্থাৎ ব্যাকরণের ভাষায় মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়…’। পরকালে প্রভূর আদালতে আমাদের জবাবদিহি করতে হবে আমরা ইহকালে কতটা মহৎ কাজ করছি! কতটা অর্জন হয়েছে আমলনামা, সবার সুখে-দুঃখে পাশে থাকাটাও ইমানের অংশ। সেদিন বোবা মানুষও কথা বলতে পারবে। বিভোর পৃথিবীকে ঘুম থেকে জাগানোর জন্য কলম সৈনিকরা আপ্রাণ চেষ্টা করে, কুসংস্কারের বেষ্টনী/জালকে কেটে ফেলতে কলম এক ধরনের ছুরি। –
আলোর সন্ধানে চলুক কলম,
তাতে দেশ থেকে নিপাত যাক অসহনীয়-জুলুম।
তাঁর কলাম আমরা অন্বেষণ করে পাই এক জ্ঞানের ধারা। তাঁর কলম থেকে বয়ে যায় এক প্রতিবাদের তুফান, যা দিয়ে গুড়িয়ে দেয় মানবতাবিরোধীদেরকে। তিনি সমাজের প্রেম নিয়ে সুর তুলেন, এ যেন এক হৃদয়ের বন্ধন। তাঁর কবিতাগুলো ফুলের মত সুভাষ দিয়ে বেড়ায়। দেখতে মায়াবী চেহারা। নিশ্চয় অনুমান করতে পারছেন তিনি কে! তাঁর সাহিত্য আর্টে ফুটে উঠে গ্রামীণ বৈচিত্র, মা-সন্তানের মমতা, শ্রমিকের দুমুঠো ভাত, কৃষকের মুখে ভাওয়াইয়া, উজান-ভাটি, আঞ্চলিক গান, জোনাক পোকার আলো, সাদামাটা মনের মানুষ, নাগরিক, কুঁড়েঘর, গাঁয়ের বাজার, শহরের মানুষ, ডাষ্টবিন কর্মী, এখন রাজনীতি পুতুল খেলার মত, রাস্তায় কীসের পাগল, মেথরের সন্তান, মুখে কীসের ধোঁয়া, কাঠুরে, জেলে ইত্যাদি। নবীন ও প্রবীণ কবিদের অনুপ্রেরণা, বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘আজকালের আলো’ ও সাপ্তাহিক আজকের “জনকথা” পত্রিকার সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী ভাইয়ের কথা এতক্ষণে ব্যক্ত করলাম। শুভকামনা রইল তাঁর জন্য। আল্লাহ তাঁকে সুস্থ রাখুক ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD