1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, কমেনি জনদুর্ভোগ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৯ বার পঠিত

নেত্রকোনায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, কমেনি জনদুর্ভোগ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোন জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে পানি। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে কিছুটা কমেছে। তবে এখনও বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কংশ, সোমেশ্বরী, ধনুসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দি হাজার হাজার মানুষ। কমছে না জনদুর্ভোগ।আজ শনিবার (২২ জুন) সকাল পর্যন্ত দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি না হওয়ায় ডুবে যাওয়া রাস্তা ও বসতভিটা থেকে পানি নামতে শুরু করেছে। অনেক এলাকায় এখনও নৌকায় যাতায়াত করতে হচ্ছে। গতকাল শুক্রবার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামের আবু কালামের ১০ বছরের ছেলে রিফাত হোসেন বাড়ির সামনের সড়কে বানের পানির স্রোতে ভেসে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনা জেলা নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, জেলার কলমাকান্দার আটটি ইউনিয়নসহ বারহাট্টা, নেত্রকোনা সদর ও খালিয়াজুরী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ১২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় এখনও হাজার হাজার মানুষ পানিবন্দি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD