1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় গাঁজা সহ খোদেজা বেগম ওরফে পিচ্চি আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেলে রোগীদের বিশেষ আপ্যায়ন! ৫ বছরের তাসিন হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তির দাবি লালমাইয়ে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনের সত্য সংবাদ প্রচার করার কারণে সাংবাদিক সাকিব কে হত্যার হুমকি বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জিয়ানগরে ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন বাঘারপাড়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বালিয়াকান্দিতে শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

বালিয়াকান্দিতে শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আওতায় ঝড়েপরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দানের লক্ষে উপজেলার ৭০ টি কেন্দ্রের ৭০ জন শিক্ষকের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) সকাল ১১ টায় রাজবাড়ীর সজ্জনকান্দা দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি) অফিস প্রাঙ্গণে দারিদ্র মোচন প্রচেষ্টা সংস্থার আয়োজনে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় জেলা উপানুষ্ঠিক শিক্ষা ব‍্যুরো, রাজবাড়ী।

মাসিক সমন্বয় সভায় দারিদ্র মোচন প্রচেষ্টা বালিয়াকান্দি অফিসের ম‍্যানেজার মো. আজমল হোসেনের সঞ্চালনায় রাজবাড়ী সদর উপজেলা অফিসের ম‍্যানেজার মো. সেলিম আহম্মেদ-এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারিদ্র মোচন প্রচেষ্টা সংস্থার চেয়ারম্যান এবিএম রোকুনুজ্জামান, উপদেষ্টা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রোগ্রাম অফিসার সেলিনা আক্তার, রাজবাড়ী জেলা ম‍্যানেজার মো. জাকারিয়া ইসলাম, বালিয়াকান্দি উপজেলার সুপারভাইজার সুমন দাস, হুমায়ুন কবির, শহিদুল ইসলাম আক্কাচ প্রমুখ।

এসময় অতিথিরা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনারা যেসকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন তারা অন‍্য শিক্ষার্থীদের থেকে ভিন্ন। এদের ভালোভাবে কাউন্সিলিং করে স্কুলমুখী করায় আপনাদের কাজ। আশাকরি আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD