
শেরপুরের শ্রীবরদীতে সিজন ৩ এর ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোদন।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অন্তরগত ভাটি লংগর পাড়া ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোদন হলো আজ ১২/০৬/২০২৪ইং রোজ বুধবার।উক্ত খেলার উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু, ঝিনিয়া স্কুলের সহকারী শিক্ষক জনাব মোঃ আব্দুল মোমেন বিএসসি আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জনাব,মোঃ রেজাউল করিম স্যার ও সাবেক মেম্বার আব্দুর রেজ্জাক সাহেব।
তারা বলেন যদি তুমরা সুন্দর ভাবে খেলা শেষ করতে পারো তাহলে তুমাদের আগামী বছর খেলার সকল সরাঞ্জামাদির ব্যবস্থা আমরা করবো। উক্ত খেলায় রেজাউল করিম স্যার আমাদের একটা বল উপহার দেন এবং বলেন তোমাদের খেলার সকল সরাঞ্জামাদি আমরা দিবো।
উক্ত খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আমিনুল ইসলাম ও সহযোগীতায় ছিলেন মোঃমঞ্জরুল ইসলাম ও লিখন মিয়া। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন, তারা হলো, আমির ফুটবল একাদশ বনাম বন্ধু মহল স্পোর্টিং ক্লাব।
এলাকার সকল শ্রেণির লোকজন আনন্দ উল্লাসে খেলায় অংশগ্রহণ করেন। এবং তারা বলেন প্রতি বছর যেন এরকম খেলার আয়োজন করা হয়।পরিশেষে কবুতর উউিয়ে সকলেই তালিদিয়ে খেলাটি উদ্ভোদন করেন।