1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

আদালত কর্তৃক  ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২১৭ বার পঠিত

আদালত কর্তৃক  ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটে সাইদুল হত্যা মামলায় পিতা-পুত্রসহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে জয়নাল মন্ডল, মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন, মোফাজ্জলের ছেলে মোস্তফা ও মোসফর আলী, মোজাম্মেলের ছেলে মাহফুজার ও মাসুদ, বাদশার ছেলে মামুনুর রশীদ, মৃত লসির উদ্দীনের ছেলে সামসুদ্দিন ও আলমগীরের ছেলে বেলাল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই বিকালে কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈত্রিক দখলীয় সম্পত্তিতে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিল। তখন সামাদের  দুই ছেলে সাইদুল ও শরীফুল তাদের বাঁধা দিলে আসামীরা সাইদুল ও শরীফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পরে ১৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD