1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

বগুড়ায় কোল্ড স্টোরেজে ২ লক্ষ ডিম সংরক্ষণ রাখায় জরিমানা ও ডিম বাজারজাত করার নির্দেশ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

বগুড়ায় কোল্ড স্টোরেজে ২ লক্ষ ডিম সংরক্ষণ রাখায় জরিমানা ও ডিম বাজারজাত করার নির্দেশ

বিশেষ প্রতিনিধি

বগুড়ায় কাফেলা কোল্ড স্টোরেজে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম সংরক্ষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে কোল্ড স্টোরের ম্যানেজার আবদুল হান্নানের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার বগুড়া সদরের এরুলিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়।
কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় কোল্ড স্টোরেজের ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উদ্ধার হওয়া ডিমগুলো বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
গত ১৫ মে কাহালু উপজেলার মুরইল মুনসুর কোল্ডস্টোরেজ ও আফরিন কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ।
এ সময় আফরিন কোল্ডস্টোরেজ থেকে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম উদ্ধার করা হয়।
অবৈধভাবে মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতে কোল্ডস্টোর কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে মজুদকৃত ডিম ৭ দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।

সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ হাটে অবস্থিত সাথী কোল্ডস্টোরেজ থেকে এক লাখ ডিম উদ্ধার করা হয়।

ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার পিস বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে কেনা দামে বাজারজাত করা হবে বলে মুচলেকা নেয়া হয়।

বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, ডিমের বাজার নিয়ন্ত্রণে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD