1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

রূপগঞ্জে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

রূপগঞ্জে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

রুপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কলেজ ছাত্র শিথিল (২৪) মারা গেছেন। আজ বুধবার বিকেলে উপজেলার সরকারী মুড়াপাড়া কলেজের সামনে থাকা পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিথিল রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে ঢাকা আহসানুল্লাহ ইউনিভার্সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

নিহত শিথিলের সাথে থাকা তার বন্ধুরা জানান, আজ বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা আহসানুল্লাহ ইউনিভার্সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শিথিলসহ তারা ৬ বন্ধু রূপগঞ্জের সরকারী মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে। পরে দুপুরে তারা সবাই কলেজের সামনে থাকা পুকুরে গোসল করতে নামে। এসময় সবাই সাতঁরে পুকুরের মাঝখানে গিয়ে আবার ঘাটে ফিরে আসলেও শিথিল পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপগঞ্জ থানার পুলিশ।

এই বিষয়ে রূপগঞ্জ থানার তদন্ত (ওসি) জুবায়ের হোসেন জানান, এই ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা জানতে পারি নিহত শিথিলসহ তার সাথে থাকা ৬জন বন্ধু সরকারী মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে এবং কলেজের সামনে থাকা পুকুরে গোসল করতে নেমে পুকুরের মাঝখানে গিয়ে পানির নিচে তলিয়ে যায় শিথিল। পরে বহু খোজাখুজির করে আশেপাশের লোকজনের সহযোগিতায় আমাদের রুপগঞ্জ থানার পুলিশ বিকাল ৪ টারদিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD