1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

মায়ের সাথে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে শিশুর মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

মায়ের সাথে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে শিশুর মৃত্যু।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় মায়ের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক থেকে পড়ে মুন্নি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বাউসা কবুতমারী ভোট কেন্দ্র থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হয় ওই শিশু। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।

মুন্নি নকলা উপজেলার কবুতরমারি পূর্বপাড়ার মো. মিষ্টারের মেয়ে।

পুলিশ আজ রাতে জানায়, মিষ্টারের স্ত্রী তাঁর তার মেয়ে মুন্নিকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বাউসা কবুতমারী কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে ইজিবাইকের উঠে বাড়ি ফিরছিলেন। পথে কবুতরমারি মিলন বাজার পুরাতন মসজিদের কাছাকাছি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মুন্নি। পরে তাকে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, শিশুর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD