1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

যুগান্তরের প্রতিষ্ঠাতার তৃতীয় মৃত্যু বার্ষিকী ও বৃক্ষ রোপণ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪০৯ বার পঠিত

যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকী গোয়ালন্দে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্বজন সমাবেশের আয়োজনে বৃক্ষ রোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় পৌর শহরের আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

পরে তিনি সেখানে তিনটি ফলের চারা রোপণ করেন।

পরবর্তীতে স্বজনরা স্হানীয় রেললাইনের পশ্চিম পাশ ও উজানচর নতুন ব্রিজ সংলগ্ন আশ্রায়ন কেন্দ্রে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন এবং অপর একটি মাদ্রাসা কতৃপক্ষ ও উজানচর নতুন পাড়া বাসীর মাঝে চারা বিতরণ করেন।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির পলাশ, মাদ্রাসার শিক্ষক হাফেজ ওবায়দুর রহমান, হাফেজ সেলিম প্রমূখ।

বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে উপস্হিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সহ-সভাপতি
জিল্লুর রহমান, শফিউল্লাহ মন্ডল, আবুল কাশেম বিশ্বাস, মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. মুরাদ হোসেন,
সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক
হুমায়ন আহমেদ, দপ্তর সম্পাদক
মো. রজব আলী, কার্যকরী সদস্য
সাইফুল ইসলাম রাজ্জাক,সেলিম হোসেন প্রমূখ।

এ সময় স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু বলেন, যুগান্তর প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বৃহস্পতিবার মিলাদ ও দোয়ার অনুষ্ঠান করেছি।
আজকে তার স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হলো। আগামী আরো কয়েকদিন এ কর্মসূচি চলবে।

পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, নুরুল ইসলাম বাবুল জাতির একজন আলোকিত সন্তান। তিনি নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।পরবর্তিতে অক্লান্ত পরিশ্রম করে যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে হাজার হাজার মানুষের কর্ম সংস্হান হয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তার অবদান অপরিসীম। তার মৃত্যু দেশের জন্য এক বিরাট ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD